ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট শেষ। স্কোরলাইন বলছে, পিএসজির হার প্রায় নিশ্চিত। কিন্তু ম্যাচ তখনও শেষ হয়নি। ইনজুরি টাইমে পাঁচ মিনিটের মধ্যে জোড়া গোল করে পরাজয় এড়াল ফরাসি জায়ান্ট ক্লাবটি।