‘ইমরানকে ছেড়ে দিন’, কাঁদতে কাঁদতে বললেন মিয়াঁদাদ...
জাতীয় দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও দেশের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগার থেকে মুক্তি দেওয়ার আকুতি জানিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ। সাবেক সতীর্থকে নিয়ে কথা বলতে গিয়ে আবেগাক্রান্ত হয়ে পড়েন তিনি।