• ঢাকা
  • |
Alifhostbd

ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর ডাক যুক্তরাষ্ট্রে!


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Apr 8, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

কৃষ্ণাঙ্গদের অধিকার রক্ষায় কাজ করা মার্কিন যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী সংগঠন ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব কালারড পিপল (এনএএসিপি) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবিলম্বে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানিয়েছে। অভিশংসন এবং সংবিধানের ২৫তম সংশোধনীর প্রয়োগ ঘটিয়ে তাঁকে পদ থেকে সরানোর দাবি তুলেছে তারা।

১৯০৯ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর দীর্ঘ ১১৭ বছরের ইতিহাসে এবারই প্রথম কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধে এমন কঠোর অবস্থান গ্রহণ করল সংগঠনটি।

এই বিষয়ে এনএএসিপির প্রেসিডেন্ট ডেরিক জনসন এক কড়া বিবৃতিতে ট্রাম্পকে ‘অযোগ্য, অসুস্থ এবং উন্মাদ’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি আরও জানিয়েছেন, বর্তমান মার্কিন প্রেসিডেন্টের কথাবার্তা ও আচার-আচরণ কেবল উদ্বেগজনকই নয়, বরং তা অত্যন্ত বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে।

এর আগে ডজনখানেক ডেমোক্র্যাট আইনপ্রণেতা ইরানের বিরুদ্ধে ট্রাম্পের হুমকির কারণে তাকে ক্ষমতাচ্যুত করার দাবি তুলেছিলেন। যুদ্ধবিরতির ঘোষণার পরেও তাদের অনেকে জানিয়েছেন, তাদের অবস্থান একটুও বদলায়নি। সূত্র: আলজাজিরা

আলোচিত শীর্ষ ১০ সংবাদ