বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের সঙ্গে বাকবিতণ্ডা, শা...
প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে আর্থিক জরিমানার মুখে পড়েছেন ইন্টার মায়ামির অধিনায়ক লিওনেল মেসি। ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচে বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার কুইন সুলিভানের মাথা ও ঘাড়ে হাত দেওয়ার ঘটনায় আর্জেন্টাইন তারকাকে এই শাস্তি দিয়েছে মেজর লিগ সকার (এমএলএস) কর্তৃপক্ষ। তবে জরিমানার অঙ্ক প্রকাশ করা হয়নি।