ইনফান্তিনোকে সরানোর দাবিতে একজোট ফুটবল সমর্থকরা...
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে বিতর্ক যেন থামছেই না। বিশ্বকাপের বাণিজ্যিকীকরণ ও ফিফার কার্যক্রমে বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা নিয়ে সমালোচনার পর এবার সরাসরি তার পদত্যাগের দাবি তুলেছে বিশ্বের বিভিন্ন দেশের ফুটবল সমর্থক সংগঠন। দ্য গার্ডিয়ানের প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।