ডাচদের হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা...
একই প্রতিপক্ষ, একই মঞ্চ-শুধু গল্পটা এবার বদলে গেল! গত বিশ্বকাপের ফাইনালে নেদারল্যান্ডসের কাছে হেরে যে আক্ষেপ জমেছিল, ১৬ বছর পর বিশ্বকাপের মঞ্চেই তার জবাব দিল আর্জেন্টিনা। আমস্টারডামে মেয়েদের হকি বিশ্বকাপ ফাইনালে টাইব্রেকারের স্নায়ুযুদ্ধে ডাচদের ৩-১ ব্যবধানে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হলো তারা।