শেষ মুহূর্তে ফাইনাল হাতছাড়া বাংলাদেশের...
সুপার ওভার তখন আর দূরে নয়। শেষ ওভারের তিন বল শেষ, ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমির দরকার ১ রান, বাংলাদেশের দরকার ২ উইকেট। প্রথম বলেই রান আউট টড মার্ফি। পরের দুই বলে কোনো রান নেই। ১০১ রানের লক্ষ্যটা হঠাৎ করেই বাংলাদেশের নাগালে চলে এসেছিল।