• ঢাকা
  • |
Alifhostbd

অনেক আমলা বিভিন্ন কোম্পানির পারপাস সার্ভ করছে : হাসনাত আবদুল্লাহ


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : May 3, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সরকারের অনেক আমলা বিভিন্ন কোম্পানির এজেন্ট হিসেবে পারপাস সার্ভ করছে। অনেক আমলাই সরকারি চাকরির এই ট্যাগটাকে ব্যবহার করে বিভিন্ন কোম্পানির পারপাস সার্ভ করে এবং পলিসিতে তারা তাদের ব্যক্তিগত এজেন্ডাকে বাস্তবায়নের চেষ্টা করে।

রোববার (৩ মে) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটি আয়োজিত জাতীয় কনভেনশনের ‘জ্বালানি নিরাপত্তা : বর্তমান সংকট এবং ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক সেমিনারে দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, আমি একটা জাতীয় জ্বালানি বিষয়ক কমিটিতে আছি। সেই জায়গায় দেখলাম, আমলাদের মধ্যে অনেকেই যে এলএনজির সঙ্গে রিলেটেড, তিনি গভমেন্টকে পুশ করার চেষ্টা করেন—এলএনজি কীভাবে আমাদের দেশে এনার্জি সংকট নিরসনে সহায়তা করবে। কারণ, এলএনজি কোম্পানিগুলো ইম্পোর্ট করে, মানে হচ্ছে ইনভেস্ট করে। দেখা গেল অবসরের পর সেই আমলা ওই এলএনজি কোম্পানির কোনো একটা পোস্টে চাকরি করে।

তিনি আরও বলেন, আবার এইচএফও নিয়ে কাজ করে সে দেখা যায় গভমেন্টকে পুশ করে। পলিসিতে পুশ করে, আমাদের হেভি ফুয়েল অয়েলগুলা যদি আমরা বেশি বেশি ইমপোর্ট করি, সেটা কিভাবে আমাদের এনার্জি ক্রাইসিসকে সলভ করবে। আমাদের দেখা যায়, ডিজেল নিয়ে কাজ করে, সে গভমেন্টকে পুশ করে। গভমেন্ট ডিজেল বিভিন্ন জায়গা থেকে কিনে, স্পট মার্কেট থেকে কিনে। সবাই তাদের স্বার্থ ঠিক রেখে সরকারকে পুশ করে।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের ইমপ্যাক্ট কিন্তু পাকিস্তানে পড়ে নাই। উরুগুয়েতে পড়ে নাই, কেনিয়াতে পড়ে নাই। কারণ হচ্ছে, তারা এখন রিনিউয়েবল ডিপেন্ডেন্ট। লাস্ট ১০-১৫ বছরে যদি দেখেন আমাদের নতুন কোন ধরনের ডোমেস্টিক সোর্সিংই করি নাই রিনিউয়েবলের জন্য। 

হাসনাত বলেন, আমাদের একটার পর একটা পাওয়ার প্লান্ট দিয়ে গেছে। কিন্তু এগুলা থেকে আমরা সোর্স করতে পারি নাই। সেটার জন্য আমাদের পরিকল্পনার ঘাটতি ছিল। দিনশেষে আমাদের যেই ইম্পোর্ট ব্যাস এনার্জি সোর্সিং করার যে পদ্ধতি বা আমাদের যেই প্রক্রিয়া ডিপেন্ডেন্সি সেটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে।  দিনশেষে রিনিয়েবলস আমাদের যাইতে হবে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ