• ঢাকা
  • | বঙ্গাব্দ
Alifhostbd

যে দেশ মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর করবে তারা হরমুজে সমস্যার সম্মুখীন হবে


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : May 10, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর করার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে ইরান বলেছে, তেহরানের বিরুদ্ধে মার্কিন বিধিনিষেধ মেনে চলবে এমন যেকোনো দেশ হরমুজ প্রণালীতে বড় ধরনের বাধার সম্মুখীন হবে। ইরানের সংবাদ সংস্থা তাসনিম-এর বরাতে জানা গেছে, দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আকরামি নিয়া এই সতর্কবার্তা দিয়েছেন।

সামরিক এই কর্মকর্তা বলেন, মার্কিন নিষেধাজ্ঞা বাস্তবায়নে সহায়তাকারী দেশগুলোকে হরমুজ প্রণালী অতিক্রম করার সময় নিশ্চিতভাবেই 'অসুবিধার' মুখোমুখি হতে হবে। তিনি দাবি করেন, চলমান সংঘাতে শত্রুপক্ষের কোনো লক্ষ্যই অর্জিত হয়নি, বরং ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক ভারসাম্য আগের মতোই অটুট রয়েছে। উল্টো বর্তমানে রাস্তায় সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতিই প্রমাণ করে যে, এই উত্তেজনার মাঝেও ইরানের অভ্যন্তরীণ ঐক্য ও সংহতি আরও শক্তিশালী হয়েছে।

আকরামি নিয়া আরও উল্লেখ করেন যে, শত্রুরা ইরানের প্রতিরোধ ক্ষমতা ভাঙতে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়েছে। তবে এই যুদ্ধবিরতির সুযোগে ইরান মোটেও হাত গুটিয়ে বসে নেই। নিয়া জানান, এই সময়ে ইরান তার সামরিক সক্ষমতা কয়েক গুণ বাড়িয়েছে এবং আক্রমণ ও প্রতিরক্ষার তালিকায় নতুন লক্ষ্যবস্তু যুক্ত করে রণকৌশল হালনাগাদ করেছে। ফলে যেকোনো পরিস্থিতিতে ইরান এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী অবস্থানে রয়েছে। সূত্র: আলজাজিরা

আলোচিত শীর্ষ ১০ সংবাদ