• ঢাকা
  • |
Alifhostbd

ইরানযুদ্ধে জড়ানো ঠিক হয়নি যুক্তরাষ্ট্রের: ট্রাম্প


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : May 31, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

আমেরিকার ইরান নীতি ও মধ্যপ্রাচ্যে সামরিক হস্তক্ষেপ নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রথম থেকেই ইরাক কিংবা ইরানে জড়ানো উচিত হয়নি। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প অতীতের মার্কিন যুদ্ধগুলোর সমালোচনা করে একে একটি 'বোকামি' হিসেবে আখ্যা দেন।

সাক্ষাৎকারে ট্রাম্প ইরাক যুদ্ধের প্রসঙ্গ টেনে বলেন, ‘ইরাকে যা ঘটেছে তা দেখুন। আমরা সেখানে অত্যন্ত বাজে পারফরম্যান্স করেছি। আমরা যা করেছি তা ছিল এক চরম বোকামি। প্রথমত, আমাদের সেখানে যাওয়াই উচিত হয়নি।’ এরপরই ইরানের প্রসঙ্গে তিনি যোগ করেন, ‘আমাদের ইরানেও জড়ানো উচিত হয়নি, তবে ইরানের সেই সক্ষমতা রয়েছে।’

ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকাতে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের দাবি করে ট্রাম্প বলেন, ‘নয় মাস আগে আমরা যদি বি-২ বোমারু বিমান দিয়ে ইরানকে আঘাত না করতাম, তবে এই মুহূর্তে তাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকত। আর তেমনটি হলে আজকের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হতো। তখন হয়তো আপনি ইসরায়েলকে খুঁজে পেতেন না, এমনকি পুরো মধ্যপ্রাচ্যের অস্তিত্বই হুমকির মুখে পড়ত। আর এরপর পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকত, কে জানে?’

ইরানি সামরিক বাহিনীকে যুক্তরাষ্ট্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে বড় কোনো ক্ষতি করা থেকে বিরত রেখেছে বলে দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমরা তাদের নিয়মিত সামরিক বাহিনীকে এক প্রকার ছেড়েই দিয়েছি, কারণ আমরা মনে করি তাদের সামরিক বাহিনী কিছুটা নরমপন্থী। তবে তাদের অন্যান্য কিছু বাহিনী রয়েছে যারা মোটেও নরমপন্থী নয়। আমরা তাদের লক্ষ্যবস্তু করেছি এবং নেতৃত্বের বিভিন্ন পর্যায়কে নিশ্চিহ্ন করেছি। কিন্তু তাদের মূল সামরিক বাহিনীকে আমরা স্পর্শ করিনি ‘

যুদ্ধেসব কিছু ধ্বংস করে দেওয়ার মার্কিন নীতির সমালোচনা করে ট্রাম্প পরিশেষে বলেন, ‘মানুষ হয়তো আমার এই কথা শুনে অবাক হবে। কারণ অতীতে যুদ্ধগুলোতে এমন সব ভুল করা হয়েছে যেখানে সব কিছু পুরোপুরি মুছে দেওয়া হয়েছিল। যার ফলে একটি দেশ পরবর্তী ৪০ বছরেও আর ঘুরে দাঁড়াতে পারে না।’ সূত্র: আলজাজিরা

আলোচিত শীর্ষ ১০ সংবাদ