• ঢাকা
  • |
Alifhostbd

বিশ্বকাপে প্রথম পয়েন্ট কানাডার


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Jun 13, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

টরেন্টো স্টেডিয়ামের গ্যালারি ছেঁয়ে গেছে লাল রঙে। ৪৩ হাজার দর্শক লাল রঙে রাঙিয়েছে স্টেডিয়াম। দর্শকের এই সমর্থনকে কাজে লাগিয়ে বিশ্বকাপ ইতিহাসে প্রথম পয়েন্টের মুখ দেখেছে কানাডা। ১৯৮৬ ও ২০২২ বিশ্বকাপে গ্রুপ রাউন্ড থেকে বিদায় নেয়া কানাডা ৬টি ম্যাচের সব কটিতেই হেরেছে। সেই অপবাদ ঘুঁচিয়ে 'বি' গ্রুপের উদ্বোধনী ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ১–১ গোলে ড্র করে বিশ্বকাপ ইতিহাসে প্রথম পয়েন্টের মুখ দেখেছে কানাডা।  

২১ মিনিটে কর্নার থেকে হেডে গোল করে বসনিয়াকে এগিয়ে দেন ফরোয়ার্ড ইয়োভো লুকিচ (১-০)। ৭৯ মিনিটে ফরোয়ার্ড কাইল লারিনের গোলে সমতায় ফেরে কানাডা (১-১)।

র‍্যাঙ্কিংয়ে ৩২ ধাপ এগিয়ে থাকা কানাডাকে ফেভারিট ধরে নিয়েছিল ফুটবল বিশ্লেষকরা। তবে সম্প্রতি ৫টি ফিফা ফ্রেন্ডলি ম্যাচের প্রতিটিতে ড্র করে বিশ্বকাপে খেলতে আসা বসনিয়ার ডিফেন্স যে কতোটা জমাট, তা দেখেছে বিশ্ব। 

দু দলেই লাইন আপ সাজিয়েছে ৪-৪-২ ফরমেশনে। তবে এই ম্যাচটিতে দুদলের খেলায় ছিল না পরিকল্পনার ছাপ। মাঝমাঠের নিয়ন্ত্রন নেয়ার চেষ্ঠায় কেউ সফল হতে পারেননি। উইং অ্যাটাক এবং মিড ফিল্ডারদের কারো ক্ষীপ্রতাও চোখে পড়েনি।  স্কিলের চেয়েও দুদলের খেলোয়াড়দের দৈহিক শক্তি প্রদর্শন চোখে পড়েছে বেশি। পুরো খেলায় ৩০টি ফাউল খেলার গতিকে করেছে স্লথ। বসনিয়ার ডিফেন্স লাইনকে একটু বেশি তৎপর মনে হয়েছে। খেলার অধিকাংশ সময় বল ক্লিয়ারে সময় পার করেছে বসনিয়া। বল দখলের লড়াইয়ে মাত্র ৩৯.১% ছিল তাদের। তবে ৭১ বার বল ক্লিয়ার করে তাদের ডিফেন্ডাররা কুড়িয়েছে বাহাবা।

প্রথমার্ধে ১টি মাত্র কর্নার কিক থেকে উড়ে আসা বলে মাথায় আলতো স্পর্শে গোল করে শুণ্যে লাফ দিয়েছেন দীর্ঘদেহী খেলোয়াড় লুকিচ (১-০)। বিপরীতে প্রথমার্ধে ৯টি কর্নারের একটিকেও কাজে লাগাতে পারেনি কানাডা। দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যাওয়ার সহজ সুযোগ ছিল বসনিয়ার সামনে। খেলার ৫৪ মিনিটে সতীর্থের থ্রু থেকে বিপজ্জনকভাবে বল নিয়ে বসনিয়া স্ট্রাইকার দ্রিমিরভিক শট নিতে বিলম্ব করায় সহজ সুযোগ অপচয় করেছেন। এর পর কানাডার গোল প্রতিহত করেছে বসনিয়া ডিফেন্ডাররা।

এই ম্যাচে ৭৮ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি বসনিয়া। খেলার ৭৯তম মিনিটে কোনের দেওয়া বল প্রমিজ ডেভিডের দিকে যায়, তিনি প্রথম স্পর্শেই ফ্লিক করে বলটি চাইলে লারিনের দিকে পাঠান, যিনি ঘুরে গিয়ে বক্সের ঠিক ভেতর থেকে নিকোলা ভাসিলজকে পরাস্ত করে ভলি শটে গোল করেন (১-১)। খেলার শেষদিকে বসনিয়া-কানাডা দুদলই গোলরক্ষককে একা পেয়ে ফিনিশ করতে পারেননি।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ