• ঢাকা
  • |
Alifhostbd

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বিরোধীদলীয় নেতার ঢাকা ত্যাগ


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : May 20, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

পবিত্র হজ পালনে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ (বুধবার, ২০ মে) দুপুরে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।

এসময় আমিরে জামায়াতকে বিদায় দিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, এমপি।

হজ পালন শেষে আগামী ১ জুন বিরোধীদলীয় নেতা দেশে ফিরে আসবেন বলে দলের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ